Quran Wordify

শব্দে শব্দে বুঝে কুরআন পড়ি

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২০ নভেম্বর ২০২৬

"Quran Wordify - Word by Word" একটি বিনামূল্যের, বিজ্ঞাপনমুক্ত অ্যাপ - শব্দে শব্দে অর্থসহ কুরআন পড়া, শোনা, হিফজ ও শব্দ শেখার জন্য। এই নীতিতে জানানো হলো অ্যাপটি কোন তথ্য কীভাবে ব্যবহার করে।

কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না

অ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই। নাম, ফোন নম্বর, ইমেইল, লোকেশন, যোগাযোগ তালিকা - কিছুই চাওয়া বা সংগ্রহ করা হয় না। কোনো বিজ্ঞাপন, অ্যানালিটিক্স বা ট্র্যাকিং নেই।

আপনার তথ্য আপনার ফোনেই থাকে

বুকমার্ক, নোট (চিন্তার খাতা), শেষ পড়া, খতম ও পড়ার হিসাব, হিফজ ও শব্দ শেখার অগ্রগতি এবং সেটিংস শুধু আপনার ফোনের ভেতরে সংরক্ষিত থাকে। আপনি নিজে নামিয়ে রাখা তিলাওয়াতের অডিও ফাইলও শুধু অ্যাপের নিজস্ব ফোল্ডারে থাকে। কোনো কিছু সার্ভারে পাঠানো হয় না। অ্যাপ মুছে ফেললে এগুলোও মুছে যায়।

আপনার ফোনে Android-এর নিজস্ব "Google ব্যাকআপ" চালু থাকলে, অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপের তথ্যও আপনার নিজের Google অ্যাকাউন্টে সংরক্ষিত হতে পারে। এটি ফোনের সেটিংস থেকে আপনি নিয়ন্ত্রণ করেন; আমরা এই ডাটা দেখতে বা পেতে পারি না।

ইন্টারনেট কখন ব্যবহার হয়

শুধু তিলাওয়াত ও শব্দের উচ্চারণ শোনা বা নামানোর সময় audio.shobdequran.com, everyayah.com, verses.quran.com ও audio.qurancdn.com থেকে অডিও ফাইল আনা হয়। এই সার্ভারগুলো যেকোনো ওয়েবসাইটের মতো সাধারণ নিয়মে আপনার IP ঠিকানা দেখতে পায়; অ্যাপ নিজে কোনো তথ্য পাঠায় না। কুরআনের লেখা, অর্থ ও অনুবাদ অ্যাপের ভেতরেই থাকে, অফলাইনে পড়া যায়।

নোটিফিকেশন

খতম ও ঘুমের আগের আমলের রিমাইন্ডার ফোনের ভেতরেই তৈরি হয় (লোকাল নোটিফিকেশন), কোনো সার্ভার থেকে আসে না। আপনি চালু করলে তবেই আসে, সেটিংস থেকে যেকোনো সময় বন্ধ করা যায়।

শিশুদের গোপনীয়তা

অ্যাপ কারো কাছ থেকেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, শিশুদের কাছ থেকেও নয়।

নীতির পরিবর্তন

প্রয়োজনে এই নীতি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তিত নীতি এই পাতায় প্রকাশ করা হবে।

যোগাযোগ

Privacy Policy

Last updated: 20 November 2026

"Quran Wordify - Word by Word" is a free, ad-free app for reading, listening to, memorising and learning the words of the Quran with word-by-word Bangla meanings. This policy explains what information the app uses and how.

No personal data is collected

The app has no accounts and does not ask for or collect your name, phone number, email, location or contacts. There are no ads, analytics or tracking.

Your data stays on your device

Bookmarks, notes, reading position, khatam and reading history, memorisation and vocabulary progress and settings are stored only on your device. Recitation audio you choose to download is kept only in the app's own folder. Nothing is sent to any server. Uninstalling the app deletes all of it.

If Android's built-in Google backup is turned on for your phone, this app's data may be included in your own Google account backup (as with other apps). You control this in your phone settings; we cannot see or access that data.

When the internet is used

Only to stream or download recitation and word pronunciation audio from audio.shobdequran.com, everyayah.com, verses.quran.com and audio.qurancdn.com. Like any web server, these can see your IP address; the app itself sends no data. Quran text, meanings and translations are bundled and work offline.

Notifications

Khatam and night-routine reminders are scheduled locally on your device, only if you turn them on, and can be turned off at any time in Settings.

Children

The app does not collect personal information from anyone, including children.

Changes

This policy may be updated when needed. Updates will be published on this page.

Contact

© 2026 Mohammad Ahshan Habib · HabibNextWeb