Amalify

Khatam & Amal Planner

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২০ নভেম্বর ২০২৬

"Amalify: Khatam & Amal Planner" একটি বিনামূল্যের, বিজ্ঞাপনমুক্ত অ্যাপ - কুরআন খতম, দরুদ, জিকির ও রোজকার আমলের লক্ষ্য ঠিক করে প্রতিদিনের হিসাব রাখার জন্য। এই নীতিতে জানানো হলো অ্যাপটি কোন তথ্য কীভাবে ব্যবহার করে।

কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না

অ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই। নাম, ফোন নম্বর, ইমেইল, লোকেশন, যোগাযোগ তালিকা - কিছুই চাওয়া বা সংগ্রহ করা হয় না। কোনো বিজ্ঞাপন, অ্যানালিটিক্স বা ট্র্যাকিং নেই।

আপনার তথ্য আপনার ফোনেই থাকে

আপনার লক্ষ্য, প্রতিদিনের হিসাব, রোজকার আমল ও সেটিংস শুধু আপনার ফোনের ভেতরে সংরক্ষিত থাকে। কোনো সার্ভারে পাঠানো হয় না। অ্যাপ মুছে ফেললে এগুলোও মুছে যায়।

আপনি চাইলে "ব্যাকআপ ও ফেরত" থেকে সব হিসাব একটি ফাইলে রাখতে পারেন। ফাইলটি ফোনের শেয়ার মেনু দিয়ে আপনি নিজে যেখানে পাঠান (যেমন Google Drive, WhatsApp, ইমেইল) শুধু সেখানেই যায় - অ্যাপ নিজে কোথাও পাঠায় না। ফেরত আনার সময় শুধু আপনার বাছাই করা ফাইলটিই পড়া হয়।

আপনার ফোনে Android-এর নিজস্ব "Google ব্যাকআপ" চালু থাকলে, অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপের হিসাবও আপনার নিজের Google অ্যাকাউন্টে সংরক্ষিত হতে পারে, যাতে নতুন ফোনে ফেরত পান। এটি ফোনের সেটিংস থেকে আপনি নিয়ন্ত্রণ করেন; আমরা এই ডাটা দেখতে বা পেতে পারি না।

ইন্টারনেট

অ্যাপ নিজে ইন্টারনেট ব্যবহার করে না। শুধু "অ্যাপ সম্পর্কে" ও "ডেভেলপার" পাতার লিংকে (ওয়েবসাইট, এই নীতি) চাপ দিলে ফোনের ব্রাউজার বা সংশ্লিষ্ট অ্যাপে তা খোলে।

নোটিফিকেশন ও কম্পন

রিমাইন্ডার ফোনের ভেতরেই তৈরি হয় (লোকাল নোটিফিকেশন), কোনো সার্ভার থেকে আসে না। আপনি চালু করলে তবেই আসে, আর যেকোনো সময় বন্ধ করা যায়। তাসবিহ গোনার কম্পন সেটিংস থেকে বন্ধ করা যায়।

শিশুদের গোপনীয়তা

অ্যাপ কারো কাছ থেকেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, শিশুদের কাছ থেকেও নয়।

নীতির পরিবর্তন

প্রয়োজনে এই নীতি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তিত নীতি এই পাতায় প্রকাশ করা হবে।

যোগাযোগ

Privacy Policy

Last updated: 20 November 2026

"Amalify: Khatam & Amal Planner" is a free, ad-free app for setting targets for Quran khatam, durood, dhikr and daily devotions and tracking them day by day. This policy explains what information the app uses and how.

No personal data is collected

The app has no accounts and does not ask for or collect your name, phone number, email, location or contacts. There are no ads, analytics or tracking.

Your data stays on your device

Your targets, daily progress, daily devotions and settings are stored only on your device and are never sent to any server. Uninstalling the app deletes them.

You can optionally create a backup file from "Backup & restore". The file goes only where you send it with your phone's share menu (for example Google Drive, WhatsApp or email) - the app never uploads it anywhere. When restoring, only the file you pick is read.

If Android's built-in Google backup is turned on for your phone, this app's records may be included in your own Google account backup (as with other apps), so you can get them back on a new phone. You control this in your phone settings; we cannot see or access that data.

Internet

The app itself does not use the internet. Links on the About and Developer screens (website, this policy) open in your browser or the relevant app only when you tap them.

Notifications and vibration

Reminders are scheduled locally on your device, only if you turn them on, and can be turned off at any time. Counter vibration can be turned off in Settings.

Children

The app does not collect personal information from anyone, including children.

Changes

This policy may be updated when needed. Updates will be published on this page.

Contact

© 2026 Mohammad Ahshan Habib · HabibNextWeb